কুমিল্লার কোতয়ালি থেকে ৩০১ বোতল ফেন্সিডিলসহ আটক ২
নিউজ ডেস্কঃ র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল (০৪ মার্চ) সকালে কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন আমতলী বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে প্রাইভেট কারে ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ৩০১ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো, নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার দক্ষিন নবগ্রাম গ্রামের সায়েদ আলী মিয়ার এর ছেলে মোঃ ফয়সাল @ রাজিব (৩০) এবং ডিএমপি ঢাকার খিলক্ষেত থানার পূর্বাচল ৩০০ফিট তলনা গ্রামের মৃত ইউসুফ আলী এর ছেলে সৈয়দ মোঃ পান্না (৩০)। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ এই অভিনব কৌশলে কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।











