30340

সেলিমা আহমাদ এমপি কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে “দরিদ্র কল্যাণ সংস্থা”

তিতাস প্রতিনিধিঃ তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন দরিদ্র কল্যাণ সংস্থা মঙ্গলবার (১১ জানুয়ারি) কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীকে তিতাস উপজেলার শাহ্পুর ইউনিয়ন পরিষদে পৌছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিশিষ্ট সমাজকর্মী ও দরিদ্র কল্যাণ সংস্থার পরিচালক ডাঃ মোঃ শামসুল হুদার নেতৃত্বে এ সময় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সরকারসহ আওয়ামী লীগের নেতাকর্মীগণ।

ads

শামসুল হুদা বলেন, সংগঠনটি ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে নানা সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। যেমন বিনামূল্যে চিকিৎসা সেবা, অর্থের জন্য কেউ অপারেশন করতে না পারলে তাকে অপারেশনের ব্যবস্থা করা, বিবাহ কার্যে অর্থ প্রদান, বিনামূল্যে রক্তদান, বিনামূল্যে ঔষধ সরবরাহসহ নানাবিদ জনকল্যাণকর কাজগুলো আমরা করে থাকি। ভবিষ্যেতেও আমাদের এই কার্যক্রমগুলো অব্যাহত থাকবে। আমরা সকলের নিকট দোয়া চাই।

ads
ad

পাঠকের মতামত