তিতাসে সাংসদ সেলিমা আহমাদ মেরীর কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার তিতাসের জগতপুর ও সাতানী ইউনিয়নের অসহায় মানুষের মাঝে সোমবার (১০ জানুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও জন্মশতবার্ষিকী এবং বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে কম্বল বিতরণ করেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।

কম্বল বিতরণ কালে সংক্ষিপ্ত আলোচনা সভায় সাংসদ সেলিমা আহমাদ মেরী বলেন, কুমিল্লার তিতাস ও হোমনা উপজেলায় উন্নয়নমূলক কাজ করতে আমাকে সকলে সহযোগিতা করুণ, আপনাদের যে কোন সমস্যা স্থানীয় চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা অথবা সরাসরি আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করুণ, তাহলে আপনাদের সমস্যা গুলো আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো।
তিনি যার যার এলাকার রাস্তা, ঘাট,কালভার্ট, মসজিদ মাদ্রাসাসহ অন্য যে কোন সমস্যা থাকলে সেটাও জানানোর আহ্বান জানান।











