30035

খোশবাসে সূরা ও দোয়া প্রতিযোগিতা

বরুড়া প্রতিনিধিঃ বরুড়া উপজেলাধীন খোশবাস উত্তর ইউনিয়নের আদমপুর আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে অত্র এলাকার ছোট্ট শিশুদের মধ্যে কুরআন মজিদের সূরা ও দোয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল ৯.০০ ঘটিকা থেকে এ প্রতিযোগিতা আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে বিকেল ৪.০০ টার সময় পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

ads

মীর কাশেম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোশবাস উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান সরদার।

ads

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মাওলানা শাহজাহান খতিব আদমপুর ঈদগাহ জামে মসজিদ, মো. হারুনূর রশিদ সমাজ সেবক আদমপুর, মো. আখলাছ ভূঁইয়া সমাজ সেবক আদমপুর, মো. আজিজুর রহমান সাংবাদিক ও মানবাধিকার কর্মী, মো. সজিব পাটোয়ারী সমাজকর্মী আরিফপুর।

অনুষ্ঠানের আহবায়ক মো. লোকমান হোসেন শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমার দীর্ঘদিনের একটা কাঙ্ক্ষিত স্বপ্ন ছিল আমি মক্তবের ছোট শিশুদের মধ্যে সূরা ও দোয়া প্রতিযোগিতার মাধ্যমে আমার আদমপুর গ্রামে শুদ্ধ ভাবে কুরআন তেলওয়াত শিক্ষা ও শুদ্ধ ভাবে নামাজ শিক্ষায় উৎসাহিত করব। আলহামদুলিল্লাহ দীর্ঘ ২ মাস ধরে বাচ্চাদের কে বিভিন্ন ভাবে প্রশিক্ষণ দিয়ে শুদ্ধ ভাবে সূরা ও দোয়া শেখানো হয়েছে। আজ প্রতিযোগিতার মাধ্যমেই তাদের কে পুরস্কৃত করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হাসান সরদার, লোকমান হোসেনের উদ্যোগের প্রশংসা করে বলেন, ধর্মীয় শিক্ষাকে আলোকিত করার লক্ষ্যে লোকমান সাহেব যে উদ্যোগ নিয়ে আজ সূরা ও দোয়ার প্রতিযোগিতার আসর বসিয়েছেন তা দেখে আমি সত্যিই বিমোহিত হয়েছি।

ad

পাঠকের মতামত