ঢাকাস্থ বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
বরুড়া প্রতিনিধিঃ- “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকাস্থ বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের সহ-সভাপতি মোঃ আমীর হোসেনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, বরুড়া পৌরসভা মেয়র মোঃ বকতার হোসেন, সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু রিয়াজ নূর উদ্দীন খন্দকার স্বপন।
ads

সংগঠনের সদস্য মেহেদী হাসান শিশিরের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি সফিকুল ইসলাম সহ গুরুত্বপূর্ণ ব্যাক্তি বর্গ। সংগঠনটির পক্ষ থেকে বরুড়া উপজেলার ১৫ ইউনিয়ন ও পৌরসভায় মোট এক হাজার ছয়শত কম্বল বিতরণ করা হয়েছে।
ads









