ব্রাহ্মণপাড়ায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এডভোকেসি সভা
ব্রাহ্মণপাড়া প্রতিনিধি: ‘পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা গ্রহন করি, বাল্যবিয়ে এবং অনাকাক্সিক্ষত গর্ভধারণ রােধ করি’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে মঙ্গলবার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ (১৮ – ২৩ ডিসেম্বর ২০২১) উদযাপন উপলক্ষে এডভোকেসি সভা পরিবার পরিকল্পনা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু জাহের।
ads
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ অপেল্লা রাজু নাহা।
এছাড়াও পরিবার পরিকল্পনা বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ads











