কুমিল্লার র্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ১
ডেস্ক রিপোর্টঃ র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল মঙ্গলবার (১৪ ডিসেম্বর) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন দৌলতপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার কামারপুকুর গ্রামের মৃত আব্দুল আজিদ এর ছেলে মোঃ একরামুল হক(৪৮)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে ¯^ীকার করে।
ads
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
ads











