কুমিল্লা বিপুল পরিমান মাদকসহ আটক ৩
ডেস্ক রিপোর্টঃ র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০৩ ডিসেম্বর ২০২১ ইং তারিখ বিকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার বুড়িচং থানার জগতপুর গ্রামের মোঃ তাজুল ইসলামের ছেলে মোঃ আরিফুল ইসলাম (২৬) ।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে ¯^ীকার করে।
পৃথক অন্য একটি অভিযানে র্যাব-১১, সিপিসি-২ এর আরেকটি আভিযানিক দল ০৩ ডিসেম্বর ২০২১ ইং তারিখ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন দূর্গাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৫,২০০ পিস ঞধঢ়বহঃধফড়ষ ঞধনষবঃং সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো, কুমিল্লা জেলার কোতয়ালী থানার বামাইল গ্রামের মোঃ কামাল হোসেন এর ছেলে মোঃ সবুজ মিয়া (২০) এবং কুমিল্লা জেলার কোতয়ালী থানার বড়জালা গ্রামের মোঃ ফারুক এর ছেলে মোঃ জাহিদুল হাসান (১৯)।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।











