28619

মক্কা-মদিনায় আজ জুমআ পড়াবেন শায়খ সালেহ ও থুবাইতি

নিউজ ডেস্ক: আজ সফর মাসের তৃতীয় জুমআ। কাবা শরিফ ও মসজিদে নববির আজকের জুমআয় জুমআর খুতবাহ এবং ইমামতি করবেন দুই প্রবীণ ইমাম। ওমরাহ পালনকারী, জিয়ারতকারীরা কাবা শরিফ ও মদিনায় জুমআর খুতবাহ শুনে এবং নামাজ পড়ে হৃদয় জুড়াবেন।

আজ ২৪ সেপ্টেম্বর ২০২১ইং মোতাবেক ১৭ সফর ১৪৪৩ হিজরি (সৌদিতে) কাবা শরিফ ও মসজিদে নববিতে জুমআর খুতবাহ এবং নামাজের ইমামতির জন্য হারামাইন কর্তৃপক্ষ দুইজন প্রসিদ্ধ ইমাম ও খতিব নির্বাচিত করেছেন। নির্বাচিত দুই ইমাম হলেন-

ads

কাবা শরিফ

প্রখ্যাত ইসলামিক স্কলার ও প্রবীণ ইমাম ও খতিব শায়খ ড. সালেহ বিন হুমাইদ।

ads

মসজিদে নববি

বিশিষ্ট ইসলামিক স্কলার, প্রবীণ ইমাম ও খতিব শায়খ ড. আব্দুল বারি থুবাইতি।

যথাযথ নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ও নিজস্ব মুসাল্লাসহ হজে অংশগ্রহণকারী মসজিদে হারামের নামাজে উপস্থিত হবেন। স্বাস্থ্য নিরাপত্তার সুবিধার্থে নিজ নিজ জায়নামাজ, মাস্ক ও নিরাপদ দূরুত্ব বজায় রেখে নামাজ পড়বেন মুসল্লিরা।

উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে দ্বিতীয় বারের মতো সীমিত আকারে সুষ্ঠ-সুন্দর ও নিরাপদে হজ সম্পন্ন হওয়ার পর পরই শুরু হয়েছে ওমরাহ পালনের কার্যক্রম।

গত ১ মহররম ১৪৪৩ হিজরি থেকে সৌদি আরবের বাইরের দেশ থেকে মুসল্লিদের ওমরার অনুমতি ও কার্যক্রম শুরু করেছে দেশটি। ইতিমধ্যে পবিত্র মক্কা ও মদিনায় বাড়ছে মুসল্লির সংখ্যা। তবে ১৩টি দেশ সরাসরি ওমরায় অংশগ্রহণ করতে পারবে না। তারা অন্য দেশে ১৪ দিন অবস্থান সাপেক্ষে ওমরাহ পালন করতে পারবে। যথাযথ স্বাস্থ্য বিধি মেনেই পবিত্র নগরী মক্কা-মদিনায় আগের মতো নামাজ, জুমআ ও ওমরাহ কার্যক্রম পরিচালিত হবে।

ad

পাঠকের মতামত