কুমিল্লা মহানগর ২২নং ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক রিপন সড়ক দুর্ঘটনায় নিহত
ডেস্ক রিপোর্ট: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সুয়াগাজীর লালবাগ রাস্তার মাথা এলাকায় সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগর ২২নং ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক শামসুল আলম রিপন নিহত হয়েছে।
রবিবার রাত আনুমানিক ৯ টায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় সে মারা যায়। এসময় আহত হয়েছে আরও দুই মোটরসাইকেল আরোহী। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ছাত্রলীগ নেতা শামসুল আলম রিপন কুমিল্লা নগরীর ২২নং ওয়ার্ডের শ্রীমন্তপুর গ্রামের রেশমত আলীর ছেলে।
দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, ঢাকাগামী একটি ট্রাক পিছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ছাত্রলীগ নেতা রিপনসহ তিন আরোহী মহাসড়কে ছিটকে পড়ে। ঘটনাস্থলে রিপন মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। ে ধাক্কা দেওয়া ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।









