28143

আন্তর্জাতিক অস্ত্রোপচার ফেলোশিপ পেলেন মালয়েশিয়ার স্বাস্থ্য মহাপরিচালক

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার স্ব্যাস্থ্য মহাপরিচালক তান শ্রী ডা. নূর হিশাম আব্দুল্লাহ পেলেন ইন্টারন্যাশনাল সোসাইটি অব সার্জারির (আইএসএস) আন্তর্জাতিক অস্ত্রোপচার ফেলোশিপ পুরস্কার। ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর (VSW 2021) “দ্য ভার্চুয়াল সার্জিক্যাল উইক”-এ এই স্বীকৃতি পেলেন ডা. নূর হিশাম।

স্বাস্থ্যমন্ত্রী খায়েরি জামালউদ্দিন এ খবরটি তার টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন। “ইন্টারন্যাশনাল সার্জিক্যাল সোসাইটি ফেলোশিপ অ্যাওয়ার্ড” পুরস্কারের জন্য ডা. নূর হিশামকে অভিনন্দন জানিয়ে খায়েরি বলেন, এটি মালয়েশিয়ার জন্য একটি স্বীকৃতি। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নূর হিশামও। এছাড়াও এ পুরস্কার পেয়েছেন ভারতের ডা এ গৌরব অগ্রবাল এবং সৌদি আরবের ডা. ইউসুফ সালেহ আল-আলাউই। এর আগে আইএসএস নির্বাহী কমিটির পাঁচ বছরের (২০১৭-২০১৯, ২০১৯-২০২১) সর্বোচ্চ সদস্য ছিলেন ডা. নূর হিশাম।

ads

২০২০ সালে ১৬ আগস্ট মালয়েশিয়ার রাজা কর্তৃক তানশ্রী খেতাবে ভূষিত হয়েছেন দেশটির স্বাস্থ্য মহাপরিচালক দাতুক সেরি ডা. নূর হিশাম। করোনাভাইরাস সংক্রমণ রোধে ব্যতিক্রমী ভূমিকা এবং নেতৃত্বের জন্য রাজা ইয়াং ডি-পার্টুয়ান আগুন আল সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল-মোস্তফা বিল্লাহ শাহ এ খেতাবে তাকে ভূষিত করেন। এ ছাড়া স্বাস্থ্য মহাপরিচালক ব্র্যান্ডলরেট মোস্ট আউটস্ট্যান্ডিং ব্র্যান্ডলিডারশিপ পুরস্কারে ভূষিত করা হয়।

ads
ad

পাঠকের মতামত