কুমিল্লায় গনধর্ষণের শিকার গৃহবধূ ; আটক ২
লাকসাম প্রতিনিধি: কুমিল্লার লাকসামে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধু। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন- লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা আবদুল কুদ্দুস (২৫) ও মো. দিপু (৩০)।
কুমিল্লার সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মো. মুহিতুল ইসলাম বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের একটি গ্রামে কয়েকজন মিলে ওই গৃহবধুকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করেন। পরে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় চারজনকে আসামি করে ওই গৃহবধ‚ থানায় মামলা দায়ের করেন।’
তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে আবদুল কুদ্দুস ও মো. দিপুকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।’অপর দুই আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।










