27445

বরুড়ায় রক্তঋণ’র করোনা টিকা রেজিষ্ট্রেশন ও মাস্ক বিতরণ

বরুড়া প্রতিনিধি: কুমিল্লার বরুড়ায় স্বেচ্ছায় রক্তদান ও সামাজিক সংগঠন “রক্তঋণ” কেন্দ্রীয় কমিটি ও প্রবাসী ফোরামের আয়োজনে (২৩ আগষ্ট) সোমবার সকাল ১০টায় ১৮ বছরের ছাত্র ছাত্রী ও ২৫ বছরের উর্ধ্বে সকলের জন্য ফ্রি করোনা ভ্যাকসিন রেজিষ্ট্রেশন ও মাস্ক বিতরণ কর্মসুচী অনুষ্ঠিত হয়।

রক্তঋণ সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম৷

ads

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মীর রাশেদুজ্জামান রাশেদ, সংগঠনের উপদেষ্টা ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন লিংকন, সংগঠনের উপদেষ্টা সদস্য মোঃ আবু নোমান, মুফতী মমিন উল্লাহ ভুঁইয়া৷

ads

সংগঠনের সাধারণ সম্পাদক হৃদয় ভৌমিক এর সার্বিক তত্তাবধানে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি অসীম ভৌমিক, সবুজ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান শোভন, কাউসার আহমেদ হিমু, অর্থ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সহ অর্থ সম্পাদক রিফাত হোসেন, দপ্তর সম্পাদক মোবারক হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক পপি আক্তার লিজা, সাইফুল ইসলাম, সোয়াইব আহমেদ, সহ রক্তঋণ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ আনিসুল ইসলাম সকলকে নিয়ে ফিতা কেটে কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। তিনি বলেন রক্তঋণ এমন একটি সামাজিক সংগঠন এরা শুধু এধরনের কার্যক্রম না স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি একজন মানুষ অসহায় হয়ে জীবন যাপন করছে বা কোন দূর্যোগ মুহূর্তে কোন মানুষ সমস্যায় পড়লে এদের কাছে তথ্য আসে, তখন দ্রুত প্রবাসী ফোরাম, উপদেষ্টা সহ সকলের সাথে যোগাযোগ করে দ্রুত সহযোগিতায় এগিয়ে আসে।

ad

পাঠকের মতামত