বরুড়া উপজেলা পরিষদের অর্থায়নে ৪টি অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর
বরুড়া প্রতিনিধি: মঙ্গলবার (২৪ আগষ্ট) বরুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.এন.এম মইনুল ইসলাম এর উদ্যোগে, ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম এর তত্ত্বাবধানে বরুড়া উপজেলা পরিষদের রাজস্ব ফান্ড থেকে বরুড়ায় করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৪টি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করা হয়। বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি হিসেবে অক্সিজেন কনসেন্ট্রেটর গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ভাস্কর চন্দ্র৷
এসময় উপস্থিত ছিলেন সাবেক বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ বাহাদুরুজ্জামান বাহাদুর সহ অন্যান্যরা।
বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এন এম মইনূল ইসলাম বলেন, মহামারী করোনার প্রকোপ ঠেকাতে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আক্রান্ত রোগীদের জরুরী চিকিৎসায় উপজেলা পরিষদের অর্থায়নে ৪টি অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা নিশ্চিতে উপজেলা পরিষদ থেকে মনিটরিং করা হচ্ছে। সকল করোনা আক্রান্ত রোগীদের সেবা নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি৷










