27158

বরুড়া ফাউন্ডেশনের উদ্যোগে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ

বরুড়া প্রতিনিধি: কুমিল্লা দঃ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-০৮ (বরুড়া) আসনের সাংসদ নাছিমুল আলম চৌধুরী নজরুল’র আহবানে বরুড়া ফাউন্ডেশন এর পক্ষে সাবেক সভাপতি ও স্ট্যান্ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, বর্তমান সভাপতি তোফাজ্জল আলী সহ বরুড়া ফাউন্ডেশন এর অর্থায়নে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুল ইসলামের উপস্থিতিতে ইউনিয়ন ও পৌরসভা ভিত্তিক স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বিতরনের জন্যে ৫০,০০০ মাস্ক মঙ্গলবার (১৭ আগস্ট) উপজেলা অডিটোরিয়ামে প্রদান করা হয়।

এছাড়া লাশ দাফনে নিয়োজিত স্বেচ্ছাসেবী টিম, বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বরুড়া করোনা আইসোলেসন সেন্টার ও চিকিৎসা কেন্দ্রের জন্য প্রদান করা হয় ৫০টি পিপিই, ১২০ লিটার হ্যান্ড স্যানিটাইজার ও ১০০০ মাস্ক।

ads

এসময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিংকন, পৌরসভা মেয়র,স্থানীয় সংবাদ কর্মীগন সহ গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ।

আয়োজন সমন্বয় করেন সমাজকর্মী শাহনুর আলম ও কামরুজ্জামান রিমন। সুরক্ষা সামগ্রী বিতরনে সার্বিক সহযোগিতা করেন ছাত্রকল্যান সমিতির সাবেক সভাপতি মো ইয়াসিন মিয়া ও বর্তমান সভাপতি মো ইদ্রিস তালুকদার (আহবায়ক-করোনা ক্রাইসিস ম্যানেজমেন্ট ভলান্টিয়ার টিম)।

ads
ad

পাঠকের মতামত