জাতীয় শোক দিবসে দেবীদ্বারের এলাহাবাদে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ
নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারের এলাহাবাদে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য নুরুল আমিনের আয়োজনে আলোচনা সভা, মিলাদ, দোয়া মুনাজাত ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়।

রোববার দুপুরে দেবীদ্বারের এলাহাবাদ বাজারে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী দেবীদ্বার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান সুমন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ইকবাল হোসেন রুবেল, এলাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাসেম মাস্টার, ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক আবুল বাশার বাসু, ৩নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য লিটন মিয়া, ৬নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, সাবেক সাধারন, আবুল বাসার, ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য ওমর ফারুক সরকার, কৃষক লীগের সাধারন সম্পাদক বিল্লাল হোসেন, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক রাজু আহমেদ রাজু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিল্লাল হোসেন, ছাত্রলীগের আহবায়ক আলামিন হোসেন, যুগ্ন-আহবায়ক আলামিন, নয়ন তানভীর সজল, আবুল বাশার, সিদ্দিকুর রহমান, আমির হোসেনসহ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারন সম্পাদক রাজনীতিবিদগন।
এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফেরাত বঙ্গবন্ধু ও রুহের মাগফিরাত কামনা করা হয়।
পরে নেতা-কর্মী ও দুস্থ্যদের মাঝে খাবার পরিবেশন করা হয়।











