জাতীয় শোক দিবসে কুমিল্লায় অসহায় প্রতিবন্ধিদের মাঝে হুইলচেয়ার ও ত্রাণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় শোক দিবসে অসহায় প্রতিবন্ধিদের মাঝে ৩০ টি হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
রবিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে কুমিল্লা জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে এবং কুমিল্লা জেলাপ্রশাসনের সহযোগিতায় হুইল চেয়ার বিতরণ করা হয়।
ads

একইসাথে কুমিল্লা জেলাপ্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এর তাৎক্ষণিক নির্দেশনায় ৪০ টি প্রতিবন্ধী পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
ads
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (গোপনীয়) অতীশ সরকার, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা এবং অন্যান্যরা।










