26075

মাহমুদুল্লাহদের রাষ্ট্রপতির অভিনন্দন

নিউজ ডেস্ক: সফরকারী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই টানা জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার প্রথম টি-টোয়েন্টি জয়ের পর বুধবার দ্বিতীয় টি-টোয়েন্টিতেও জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে লাল-সবুজ জার্সিধারীরা। ৫ উইকেটে জিতে দুয়ে দুই হলো স্বাগতিকদের।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার ২০ ওভারে ৭ উইকেটে করা ১২১ রান ৮ বল আগেই ৫ উইকেট হারিয়ে টপকে যায় বাংলাদেশ।

ads

এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অস্ট্রেলিয়াকে পরাজিত করায় বাংলাদেশ দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান।

এই বিজয়কে বাংলাদেশ ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে জয়ের ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে রাষ্ট্রপতি হামিদ আশা প্রকাশ করেন।

ads

খবর বাসস

ad

পাঠকের মতামত