বরুড়ায় আলিফ ফার্নিচার গ্যালারির উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা বরুড়া বাজারের চৌরাস্তা মোড়ে আলিফ ফার্নিচার গ্যালারির উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১৭ জুলাই) ফিতা কেটে ফার্নিচার গ্যালারিটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম।
এ সময় বরুড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, পৌর মেয়র মোঃ বকতার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন লিংকন, আলিফ ফার্নিচার গ্যালারির স্বত্বাধিকারী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ads
আলিফ ফার্নিচার গ্যালারির স্বত্বাধিকারী বলেন, আমাদের ফার্নিচারগুলো অত্যন্ত মানসম্পন্ন, আকর্ষণীয় ডিজাইন এবং রয়েছে টেকসই নিশ্চয়তা। এছাড়া ফার্নিচারের দাম সকলের সামর্থ্যের মধ্যে রাখা হয়েছে। গুণগত ও মানসম্পন্ন ফার্নিচার সাশ্রয়ী দামে ক্রেতারা এখান থেকে কিনতে পারবেন। এছাড়া হোম ডেলিভারির সুবিধাও দেয়া হবে।
ads











