24397

হোমনা পৌরসভার ৪৪ কোটি ২২ লাখ টাকার বাজেট ঘোষণা

হোমনা প্রতিনিধি: কুমিল্লার হোমনা পৌরসভা ২০২১-২২ অর্থবছরের জন্য ৪৪ কোটি ২২ লাখ ৭ হাজার ১৯৬ টাকার বাজেট ঘোষণা করেছেন দুইবারের নির্বাচিত পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম।

মঙ্গলবার বিকেলে পৌরসভায় নিজের কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে পৌর কাউন্সিলর ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এ বাজেট পেশ করেন তিনি।
এতে ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার টাকা। বাজেট ঘোষণা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাজেট অধিবেশনে পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম বলেন, সকলের সহযোগিতায় পৌরবাসীর সেবা, জীবন যাত্রার মান উন্নয়ন ও অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট, পৌর মার্কেট, ড্রেনের ব্যবস্থাসহ স্বাচ্ছন্দময় নগর উপহার দেওয়ার চেষ্টা এবং বাণিজ্যিক, শিল্পনগরী ও আধুনিক মডেল পৌরসভা হিসেবে গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
 এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শাহনুর আহম্মেদ সুমন, সংরক্ষিত  নারী কাউন্সিলর সুকিয়া বেগম ও শিল্পি বেগম, কাউন্সিলর মো. বিল্লাল হোসেন, মো. আবুল হোসেন, মো. সফিকুল ইসলাম( সবু), মো. আবুল কালাম আজাদ, মো. মোন্নাফ মিয়া, মো. কামাল হোসেন জামাল, আবদুল কাদির, মো.আবদুল সোবাহান, পৌর সচিব মো. শাহাদাত হোসেন, সহকারী প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেন, হিসাবরক্ষন কর্মকর্তা মো. বিল্লাল হোসেনসহ পৌর কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ সময় ছিলেন।
জানা গেছে,২০২০ -২১ অর্থবছরের বাজেট ছিল ১৯ কোটি ২২ লাখ ১৯ হাজার ৮৭৪ টাকা। ব্যয় ধরা হয়েছিল ১৮ কোটি ৭৫ লাখ ৫৭ হাজার ৯৫১ টাকা এবং সমাপ্তি জের ছিল ৪৬ লাখ ৫১ হাজার ৯২৩ টাকা।

ads
ad

পাঠকের মতামত