24392

বুধবার থেকে বরুড়ায় ৭ দিনের সর্বাত্মক লকডাউন

মাইনুল হক: করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বরুড়া উপজেলা সাত দিনের জন্য সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল বুধবার (১ জুলাই) সকাল ৬টা থেকে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত কঠোর লকডাউন এর আওতায় থাকবে৷

এ উপলক্ষে আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টায় বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম এর কর্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

ads

এসময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, বরুড়া পৌরসভার মেয়র মোঃ বক্তার হোসেন (বখতিয়ার), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর রাশেদুজ্জামান রাশেদ, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন লিংকন, বরুড়া থানার এসআই মেহেদী হাসান, বরুড়া পৌরসভার প্যানেল মেয়র (১) শাহাজাহানসহ বরুড়া বাজারের বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ।

ads

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম বলেন, আগামীকাল বরুড়া উপজেলায় প্রশাসন মাঠে থাকবে, পুরো উপজেলা টহল সহ নজরদারী করা হবে, বরুড়ায় কেউ লকডাউনের বিধি নিষেধ না মানলে জরিমানা গুনতে হবে। জরুরী পন্য সরবরাহ যানবাহন ছাড়া অন্য সকল যানবাহন চলাচল বন্ধ থাাকবে৷ সকলকে লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেছেন তিনি।

ad

পাঠকের মতামত