23637

কুমিল্লা-৫ (বুড়িচং-বি.পাড়া) আসনে নৌকা প্রার্থীকে বি.টি.এফ এর সমর্থন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৫ (বুড়িচং-বি.পাড়া) আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ এর মনোনয়নপ্রাপ্ত নৌকা প্রার্থী জনাব এড. আবুল হাসেম খাঁনকে কেন্দ্রীয় নির্দেশক্রমে পূর্ণাঙ্গ সমর্থন করে নির্বাচন থেকে সরে দাঁড়ান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্যতম শরীক দল, অসাম্প্রদাায়িক ধর্মীয় মূল্যবোধ, আধ্যাতিকতা ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল রাজনৈতিক সংগঠন বাংলাদেশ তরীকত ফেডারেশন (বি.টি.এফ) এর পক্ষে সম্ভাব্য প্রার্থী বি.টি.এফ কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা ডা: এম.এ কাদের খাঁন।

গতকাল মঙ্গলবার (১৫ জুন) বি.টি.এফ কুমিল্লা জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি পীরে তরীকত আলহাজ্ব শাহ মোহাম্মদ ইউনুছ গাফ্ফারী বখ্শী’র নেতৃত্বে বি.টি.এফ কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ঘিলাতলা দরবার শরীফের সাজ্জাদাহ্নশীন আলহাজ্ব মাওলানা মোহাম্মদ জিল্লুর রহমান আল-গাউছী, বি.টি.এফ কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা ডা: এম.এ কাদের খাঁন, বি.টি.এফ নেতা বি.পাড়া আউলীয়া শাহ দরবার শরীফের বড় শাহজাদা জালুয়াপাড়া আফজল খাঁন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সৈয়দ আবদুল ওয়াফী, মহানগর আহ্লে সুন্নাত ওয়াল জামা’য়াত এর যুগ্ম সাধারণ সম্পাদক মাইনউদ্দিন আহম্মদ রোবেল, বি.টি.এফ বি.পাড়া দুলালপুর ইউনিয়ন কমিটির সভাপতি মোহাম্মদ শহীদ ভান্ডারী, বুড়িচং ভারেল্লা ইউনিয়ন কমিটির সভাপতি মোহাম্মদ ইউনুছ মাধবপুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন মিয়া, নগরী মিডিয়া ক্লিনিক এর জি.এম মোহাম্মদ আলাউদ্দিন, বি.টি.এফ নেতা মোহাম্মদ সালাউদ্দিন জুমন, ঘিলাতলা দরবার শরীফের খাদেম মোহাম্মদ গোফরান মোল্লা প্রমুখ নেতৃবৃন্দ এড. আবুল হাসেম খাঁন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

ads

এড. আবুল হাসেম খাঁন নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সন্তোশ প্রকাশ করেন এবং নির্বাচনে পাশে থাকার আহব্বান জানান।

ads
ad

পাঠকের মতামত