23443

ব্রাহ্মণপাড়ায় ছাত্রলীগের বৃক্ষ রোপন কর্মসূচি

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি: ব্রাহ্মণপাড়ায় ছাত্রলীগের বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিতকুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের উদৌাগে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুন) বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মেহেদী হাসান শরীফের নেতৃত্বে এ বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশ গ্রহন করে বিভিন্ন ফলজ ও ঔষুধি বৃক্ষের চাড়া রোপন করেন জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এ ব্যাপারে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মেহেদী হাসান শরীফ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এবং কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপির নির্দেশ মোতাবেক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগ সদস্যদের নিয়ে উপজেলার সদর এলাকায় বৃক্ষ রোপন কর্মসূচিত চলছে। আমাদের এ কর্মসূচিত উপজেলা প্রতিটি ইউনিয়নে চলমান থাকবে।

ads

এসময়, ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগ নেতা মাসুম, দুর্জয়, সোলাইমান বাবু, জয়, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, আজাদ, রবিউল সহ অন্যান্য ছাত্রলীগ নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। পরে তারা উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন সড়কের পাশে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন করেন।

ads
ad

পাঠকের মতামত