22655

কুমিল্লা-৫ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদ’র সমর্থনে মিছিল

এন.সি জুয়েল: কুমিল্লার বুড়িচংয়ের মোকাম ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, হোসেন বিন বলিলের নেতৃত্বে কুমিল্লা -৫ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদ হোসেনের সমর্থনে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়।

ads

বুধবার (২৬ মে) বিকালে ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের কোরপাই পিহর রাস্তার মাথা থেকে মিছিলটি শুরু হয়ে নিমসার বাজার পদক্ষিণ করে আবার পুনরায় মিছিলটি কোরপাই এসে শেষ হয়। এসময় সাজ্জাদ হোসেন কে যেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক উপহার দেন তার জন্য সাজ্জাদ হোসেনের সমর্থনে শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিল মিছিলটি।

এসময় মিছিলে উপস্থিত ছিলেন মোকাম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ শাহীন কাদির, জমির হোসেন, মোঃ হারুনুর রশিদ, শেম্বু সরকার, মোকাম ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মোঃ শাহ আলম, মোকাম ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মেম্বার, যুবলীগ নেতা মোঃ আবুল কালাম, আবদুর রাজ্জাক, গিয়াস উদ্দিন ভূইয়া, আলী হোসেন বেপারী, টিটু রুদ্র, কাউছার, জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের জগন্নাথ হলের ছাত্র – বৃত্তি বিষয়ক সম্পাদক সাগর সরকার, মোকাম ইউনিয়ন ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাজিব সরকার সহ মোকাম ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী অঙ্গ সংগঠনের অণ্যান্য নেতৃবৃন্দ।

ads
ad

পাঠকের মতামত