কুমিল্লার অসচ্ছল সংস্কৃতিসেবীদের মাঝে প্রধানমন্ত্রী উপহার
ডেস্ক নিউজ: কুমিল্লার অসচ্ছল সংস্কৃতিসেবীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হয়েছে৷ মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমিতে এ উপহার বিতরণ করা হয়৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
ads

এসময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ শওকত ওসমান, উপপরিচালক স্থানীয় সরকার, মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), শাখাওয়াত হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), কুমিল্লা।
ads
জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদের সঞ্চালনায় অনুষ্ঠানে ১৫০ জন সংস্কৃতিসেবীকে প্রধানমন্ত্রীর উপহার দেয়া হয়।










