21826

তিতাসে যুবলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

তিতাস প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলায় যুবলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) তিতাস উপজেলা যুবলীগের উদ্যোগে মোহনপুর এতিমখানা মাদরাসা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।

ads

প্রধান হিসেবে ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো. সারওয়ার হোসেন বাবু।

ads

ইফতার ও দোয়া মাহফিল সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মো.সাইফুল আলম মুরাদ৷

পরিচালনা করেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো.মোকবুল মাহমুদ প্রধান। ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবলীগ নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত