21819

যাত্রাপুর মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়নের দক্ষিণ যাত্রাপুর মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে ২শ’ গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে সংগঠনের প্রধান কার্যালয়ে উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক জামশেদ আলম।

ads

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এরশাদ উল্যাহ, সহ-সভাপতি আব্দুল খালেক, মনির হোসেন, উপদেষ্টা শাহ পরাণ, কবির হোসেন, শাহরিয়ার সহ সংগঠনের সদস্যবৃন্দ।

উল্লেখ্য ১ বছর আগে স্থাপিত সংগঠনটি এলাকার বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করে আসছে। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ২০০ পারিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে।

ads
ad

পাঠকের মতামত