21167

ভারতের পাশে ব্রিটেন, সাহায্যের আশ্বাস কানাডারও

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকা, ইউরোপীয় ইউনিয়নের পর এবার ভারতের দিকে সাহায্যে হাত বাড়িয়ে দিল ব্রিটেন। অক্সিজেন সঙ্কট কাটাতে ভারতকে গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম পাঠানোর সিদ্ধান্ত নিল তারা। করোনা সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি দেশে অক্সিজেনের যোগানেও সমস্যা দেখা দেয়ায় ‘বন্ধু’ দেশ ব্রিটেনের কাছে সাহায্য চেয়েছিল ভারত। ওই আবেদনে সাড়া দিয়েই ভারতের পাশে দাঁড়াল ব্রিটেন।

ব্রিটেনের পাঠানো এসব জীবনদায়ী সরঞ্জামের মধ্যে রয়েছে অক্সিজেন কনসেনট্রেটর এবং ভেন্টিলেটর। সংখ্যায় ৬০০-র বেশি সেই সব যন্ত্রপাতি বেশ কয়েক দফায় পৌঁছতে চলেছে ভারতে। যার প্রথমটি দিল্লিতে পৌঁছনোর কথা মঙ্গলবার ভোরেই।

ads

৯টি বিশালাকার পাত্রে আগামী কয়েক সপ্তাহে ৪৯৫টি অক্সিজেন কনসেনট্রেটর, ১২০টি স্বয়ংক্রিয় ভেন্টিলেটর এবং ২০টি মানবচালিত ভেন্টিলেটর ব্রিটেন থেকে আসার কথা ভারতে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম পাঠানো হচ্ছে ভারতে। করোনাভাইরাস প্রতিরোধে এবং লাখ লাখ প্রাণ বাঁচাতে যে চেষ্টা ভারত করছে, তাতে সাহায্য করতেই এই উদ্যোগ।’

ads

এর আগে ইউরোপীয় ইউনিয়নও ভারতকে চিকিৎসা সরঞ্জাম এবং অক্সিজেন উৎপাদনকারী সরঞ্জাম পাঠিয়ে সাহায্যের আশ্বাস দিয়েছে। সোমবার কানাডার বিদেশমন্ত্রী মার্ক গারনিউও একটি বিবৃতি জারি করে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, ‘ভারতে করোনা সংক্রমণের এই ভয়াবহ পরিস্থিতিতে আমরা সবরকম সাহায্য করতে প্রস্তুত।’ এ ব্যাপারে ভারত সরকারের কাছে কানাডা প্রশাসনের তরফে প্রস্তাব দেয়া হয়েছে বলেও জানান গারনিউ।
সূত্র : আনন্দবাজার

ad

পাঠকের মতামত