ময়নামতি ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ডের চাল বিতরণ
এন.সি জুয়েল: “শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলার ৬নং ময়নামতি আদর্শ ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ডের চাল বিতরণ করা হয়।
রোববার (৪ এপ্রিল) উপজেলার ৬ নং ময়নামতি আদর্শ ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে ভিজিডি চক্র ২০২১-২০২২ সালের বরাদ্দকৃত ভিজিডির চাল বিতরণ করেন প্রধান অতিথি ময়নামতি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ লালন হায়দার (এলএলবি)।
ইউনিয়ন পরিষদের হল রুমে ৯নং ওয়ার্ডের ১৮০ জন ভিজিডি কার্ডধারীদের মাঝে জন প্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করেন। ইউনিয়ন পরিষদ সচিব মোঃ আব্দুল কুদ্দুস মজুমদার সোহেল রানার সার্বিক তত্ত্বাবধানে সুষ্ঠু সুন্দর ও শান্তি পূর্ণ ভাবে চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন, আবু নাসের শামীম, নজরুল ইসলাম কনু, আবুল হাসেম, দেলোয়ার হোসেন মৃধা, আবু হোসেন, শামিউল আহসান শিপন, আবুল বাশার রানা, শিউলি আক্তার, পারভীন আক্তার ও কুলসুম আক্তার, হিসাব রক্ষক মোঃ ইকবাল হোসেন যুুুুবলীগ নেতা আবুল হাশেম শান্ত, খোকা, মনজিল, খোরশেদ আলম বাকী প্রমুুখ। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










