বেসরকারী হাসপাতালে করোনার টিকা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি: স্বাস্থ্যসচিব
নিউজ ডেস্ক: বেসরকারী হাসপাতালে করোনাভাইরাসের টিকা দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব আবদুল মান্নান।
আজ শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ads
স্বাস্থ্যসচিব বলেন, বেসরকারী হাসপাতালে করোনাভাইরাসের টিকা দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো সিদ্ধান্ত হয়নি।
দেশে চলমান টিকাদান কর্মসূচি সম্পর্কে স্বাস্থ্যসচিব বলেন, চমৎকার পরিবেশে টিকা দেওয়া হচ্ছে। দেশে টিকা কার্যক্রমের দীর্ঘ অভিজ্ঞতার ফলে সুষ্ঠুভাবেই চলছে কোভিড টিকা কার্যক্রম। কোথাও কোনো সমস্যা হয়নি। তিনি বলেন, টিকা নিতে সর্বোচ্চ ৫ মিনিট সময় লাগছে। টিকার প্রাপ্তি নিয়ে কোনো সংশয় নেই।
ads










