16269

প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান আর নেই

নিউজ ডেস্ক: দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান মারা গেছেন। আজ সন্ধ্যা ৬টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন)৷

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

ads

মিজানুর রহমান খান গত ২৭ নভেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হন। প্রথমে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। সমস্যা বাড়লে ১০ ডিসেম্বর তাকে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় দুই দিন আগে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়ছিল।

ads
ad

পাঠকের মতামত