16272

প্রধানমন্ত্রীর জা রওশন আরা ওয়াহেদ আর নেই

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জা রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রওশন আরা ওয়াহেদ রানী মারা গেছেন।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে পীরগঞ্জে নিজের বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি।

ads

রওশন আরা ওয়াহেদের স্বামী রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ কানু মিয়া ছিলেন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার বড় ভাই।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ads

এদিকে, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু এক যৌথ বিবৃতিতে রওশন আরা ওয়াহেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ad

পাঠকের মতামত