কুমিল্লার জগন্নাথপুরে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মাইনুল হক: বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী কুমিল্লা সদরের জগন্নাথপুর ইউনিয়নে পালিত হয়েছে। এ উপলক্ষে ৬নং জগন্নাথপুর ইউনিয়ন ও ৩নং ওয়ার্ড ছাত্রলীগের আয়োজনে বারপাড়ার সানি কমিউনিটি সেন্টারে আলোচলা সভা ও কেক কাটা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ৷
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহবায়ক আবদুল আজিজ সিহানুক৷

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মামুনুর রশিদ মামুম, কুমিল্লা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-আহবায়ক আবদুল কাদের, কুমিল্লা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর মোতালেব লিটন, কুমিল্লা মহানগর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক নাইমুল ইসলাম হিমেল, কুমিল্লা সদর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক কামরুজ্জামান শ্যামল, কুমিল্লা সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য হেদায়েতুল ইসলাম, ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের প্যাণেল চেয়ারম্যান শাহজাহান সাজু, ৬নং জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল বারেক, ৬নং জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ন-সাধারণ সম্পাদক জাকির হোসেন, মহানগর ছাত্রলীগ নেতা জামাল উদ্দিন প্রমুখ৷
সভাপতিত্ব করেন ৬নং জগন্নাথপুর ইউনিয়ন ও ৩নং ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক কাজী বাবু৷
আলোচনা সভা শেষে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
এসময় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।









