15757

আ খ ম জাহাঙ্গীর হোসাইনের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক: সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) প্রতিমন্ত্রী এক শোকবার্তায় বলেন, দুঃসময়ে সকল আন্দোলন-সংগ্রামে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আ খ ম জাহাঙ্গীর হোসাইনের অবদান অবিস্মরণীয়।

ads

তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক শূন্যতার সৃষ্টি হলো।

আ খ ম জাহাঙ্গীর হোসাইন বৃহস্পতিবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

ads
ad

পাঠকের মতামত