15623

চান্দিনায় ৭ মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ১

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই-বাছাই এর মধ্য দিয়ে মেয়র পদে ৮ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে ওই ঘোষণা প্রদান করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগ নেতা মো. শওকত হোসেন ভূইয়া, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বর্তমান মেয়র মো. মফিজুল ইসলাম, বিএনপি মনোনীত প্রার্থী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক মেয়র শাহ মো. আলমগীর খান, স্বতন্ত্র প্রার্থীর সাবেক মেয়র মো. আবদুল মান্নান সরকার, চান্দিনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. শামীম হোসেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি মনোনীত প্রার্থী মো. জামশেদ আহমেদ জাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী কাজী রেজাউল করিম।

ads

অপর এক স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির এর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। অপরদিকে সাধারণ কাউন্সিলর পদে ৪৯ জন প্রার্থীর মধ্যে ৪৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

ads

চান্দিনা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আহসান হাবীব এসব তথ্য নিশ্চিত করেন।

আগামী ১৬ জানুয়ারি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এই পৌরসভায়।

ad

পাঠকের মতামত