14864

বরুড়ায় ওসি সত্যজিৎ বড়ুয়ার বিদায়, নবাগত ওসি ইকবাল বাহারকে বরণ

বরুড়া প্রতিনিধি: কুমিল্লার বরুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে অফিসার্স ক্লাবে আয়ােজিত বরুড়ার অফিসার ইনচার্জ সত্যজিৎ বড়ুয়ার বিদায় ও নবাগত অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদারের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বুধবার (১৮ নভেম্বর) বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মােঃ আনিসুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ads

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মােঃ কামাল হােসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেগম নাহিদা সুলতানা।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিআরডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মােঃ ইলিয়াছ আহমদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আ: হকসহ বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ।

ads

এছাড়া “ওরাই আপনজন সামাজিক সংগঠন” নবাগত অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার মজুমদার কে ফুলেল শুভেচ্ছা জানায়৷

জানা গেছে, বরুড়া থানা পুলিশের নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মােহাম্মদ ইকবাল বাহার মজুমদার গত সােমবার(১৬ নভেম্বর) কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে তাকে ওসি হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে। তিনি ২০১৭ সালে ৭ মে বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হিসেবে যোগদান করে অদ্যাবধি কর্মরত আছেন। তিনি চাঁদপুরের সন্তান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী।

এ বিষয়ে ইকবাল বাহার মজুমদার বলেন, অফিসার ইনচার্জ শুধু একটা পদ নয়, বড় দায়িত্ব। সিনিয়ররা আমার ওপর আস্থা রেখে এই দায়িত্ব দিয়েছেন, আমি সেটা পালনে সর্বোচ্চ চেষ্টা করবো। এ দায়িত্ব পালনে সকল শ্রেনী পেশার মানুষের দোয়া ও সহযোগিতা প্রয়ােজন।

উল্লেখ্য, ওসি সত্যজিৎ বড়ুয়া চট্টগ্রামের সন্তান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। তিনি ২০১৯ সালের (১৩ অক্টোবর) রবিবার বরুড়া থানায় যোগদান করেন। প্রায় ১ বছর ১ মাস বরুড়া থানায় ওসি হিসাবে দায়িত্ব পালান করেন। তার আগে জাতিসংঘ শক্তিরক্ষা মিশনে এবং চট্টগ্রামের ডিবিসহ বিভিন্ন যায়গায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

ad

পাঠকের মতামত