নাথেরপেটুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা
মনোহরগঞ্জ প্রতিনিধি: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নাথেরপেটুয়া ফাযিল ডিগ্রি মাদরাসা মিলনায়তনে আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন সুমন।
বর্ধিত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য মো. কামাল হোসেন, উত্তর হাওলা ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান হিরণ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবদুল মান্নান চৌধুরী, উপ প্রচার সম্পাদক শেখ বাবুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মনির হোসেন কোম্পানী।

বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ সেলিম কাদের চৌধুরী।
নাথেরপেটুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক সামছু উদ্দিনের সঞ্চালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, রুহুল আমিন, নজরুল ইসলাম পাটোয়ারী সোহেল প্রমুখ। এসময় আরো বক্তব্য রাখেন নাথেরপেটুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ওমর ফারুক রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন হোসেন, নাছির উদ্দিন, নাথেরপেটুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব তারেক আজিজ নাহিদ, যুগ্ন আহ্বায়ক মো: ফরহাদ ভূঁইয়া, মো: বাবর ভূঁইয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার হোসেন, জহির, দিনু, মো: কবির, আহম্মদ টিটু, সুজনসহ আরো অনেকে।








