কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের জেল হত্যা দিবস পালন
নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার মধ্যদিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলহত্যা দিবস পালিত হয়েছে। এসময় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে কুমিল্লা শহরের রামঘাট কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলহত্যা দিবসটি পালন করা হয়।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস মিয়া, জয়েন্ট সেক্রেটারী সাজ্জাদ হোসেন স্বপন, জয়েন্ট সেক্রেটারী আবদুল করিম মজুমদার, সাংগঠনিক সম্পাদক পার্থ সারথী দত্ত, দপ্তর সম্পাদক রূপক মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক মানিক মজুমদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফরাদুল মিজান, আপ্যায়ন সম্পাদক আশিকুর নবী বাপ্পী, প্রচার সম্পাদক কামাল উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপিকা নাসরিন আক্তার মুন্নি, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, কোহিনূর বেগম, সাবেক ছাত্রলীগ নেতা জসিম খান, যুবলীগ নেতা আব্দুস সুবহান সেলিম, ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা জালাল উদ্দিনসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








