14187

কোভিড, বর্ণবাদ আর জলবায়ু নিয়ে বাক-বিতণ্ডার মধ্যে শেষ হলো ট্রাম্প-বাইডেন বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের শেষ বিতর্ক করোনাভাইরাস, বর্ণবাদ নিয়ে বাক-বিতণ্ডা এবং একে অপরকে দুর্নীতির অভিযোগ দেয়ার মাধ্যমে শেষ হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে আরো লকডাউনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না মি. বাইডেন। অন্যদিকে ট্রাম্প মনে করেন, করোনাভাইরাস মহামারির কারণে যুক্তরাষ্ট্রের আরোপিত বিবিধ নিষেধাজ্ঞা তুলে দিয়ে সবকিছু উন্মুক্ত করে দেয়া উচিত।

ads

মি. বাইডেন তার ছেলের ব্যবসায়িক কার্যক্রম থেকে সরাসরি সুবিধা পেয়েছেন, অসমর্থিত সূত্র উদ্ধৃত করে এরকম অভিযোগ তোলেন মি. ট্রাম্প। জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের কর দেয়ার ক্ষেত্রে অস্বচ্ছতার বিষয়টি উল্লেখ করে পাল্টা অভিযোগ তোলেন।

প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র ১১ দিন রয়েছে৷ করোনাভাইরাস মহামারির কারণে ভোট ব্যহত হওয়ায় এরই মধ্যে চার কোটি ৭০ লাখের বেশি মানুষ তাদের ভোট দিয়েছেন।

ads

যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রায় ২৩ কোটি ভোটার রয়েছে।

ad

পাঠকের মতামত