14054

মনোহরগঞ্জ উপজেলা যুবলীগের বর্ধিত সভা

মনোহরগঞ্জ প্রতিনিধি: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় মোবাইলের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি মনোহরগঞ্জ উপজেলা যুবলীগের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

ads

উপজেলা যুবলীগের আহ্বায়ক দেওয়ান জসীম উদ্দিনের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আমিরুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক কামাল হোসেন, শফিকুর রহমান, আবুল বাশার, জিয়াউর রহমান শাহিন জিয়া, জানে আলম, মাসুদুল আলম, কামাল হোসেন, আমির হোসেন, এমএইচ নোমান, যুবলীগ নেতা হারুনুর রশিদ, শেখ রাসেল, ওয়াসিম, আবদুল মান্নান, জসীম উদ্দিন, আবুল বাশার, নজরুল ইসলাম তুষার, আশিকুর রহমান হিরন, আবু ইউসুফ, আবু সৈয়দ, জুয়েল রানা, আনিসুর রহমান শামীম, রিপন হোসেন, ইকবাল মাহমুদসহ আরো অনেকে।

ads

বর্ধিত সভায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেনকে উপজেলা যুবলীগের সদস্য হিসেবে নাম ঘোষণা দেন উপজেলা যুবলীগের আহ্বায়ক। এছাড়াও সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বিপুলাসার ইউনিয়ন যুবলীগের সহ সম্পাদক মাহফুজুর রহমান মাহবুব ও ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরকে সাময়িক বহিষ্কার করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংগঠনের সকল কার্যক্রম থেকে বিরত থাকার জন্য তাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে।

ad

পাঠকের মতামত