14058

দাউদকান্দিতে দ্বিতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান হলেন মেজর (অব:) সুমন

মাইনুল হক: কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আ’লীগ মনোনীত (নৌকা) প্রার্থী মেজর (অব:) মোহাম্মদ আলী সুমন৷ নৌকা প্রতীকে দ্বিতীয়বারের মতো বিজয়ী হলেন মেজর (অব:) সুমন৷ তিনি ১ লক্ষ ৫২ হাজার ২৩০ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল (ধানের শীষ) আলম পেয়েছেন ৪ হাজার ২৩০ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার (প্রজাপতি) ১ লক্ষ ৫২ হাজার ৫৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন৷ প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিএনপি মনোনীত প্রার্থী ফরিদা ইয়াসমিন (ধানের শীষ) পেয়েছেন ১০ হাজার ২৭৮ ভোট। পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মোঃ তারিকুল ইসলাম (তালা) ৭৬ হাজার ৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ বিল্লালুর রশীদ দোলন (টিয়া পাখি) পেয়েছেন ৪১ হাজার ২১ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মোঃ আমান উল্লাহ (চশমা) পেয়েছেন ৩২ হাজার ৫৪৪ ভোট।

জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ads

মঙ্গলবার (২০ অক্টোবর) কয়েক স্থানে বিচ্ছিন্ন দু’একটি ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনের। তাছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ও সহিংসতার খবর পাওয়া যায়নি। ভোট কেন্দ্রগুলোতে আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতি থাকলেও বিএনপির নেতাকর্মীদের তেমন দেখা যায়নি।

সকাল ১০টায় নিজ এলাকার জুরানপুর কেন্দ্রে ভোট প্রদান করেন কুমিল্লা-১ আসনের সাংসদ মেজর জেনারেল (অব:) সুবিদ আলী ভূইয়া এবং তাঁর সন্তান উপজেলা পরিষদের আ’লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মেজর (অব:) মোহাম্মদ আলী সুমন।

ads

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন। জেলা প্রশাসন ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও র‌্যাব নিয়োজিত করে। ১০২টি কেন্দ্রে ভোটগ্রহণের জন্য ২ হাজার ১৮০ জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োজিত করা হয়। এছাড়া ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পর্যাপ্ত পুলিশ, র‌্যাব ও আনসার সদস্য নিয়োজিত রয়েছে। দাউদকান্দি উপজেলায় মোট ২ লাখ ৭৩ হাজার ৫০১ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৫৫৩ জন এবং নারী ভোটার ১ লাখ ৩৫ হাজার ৯৪৮ জন।

উল্লেখ্য, দাউদকান্দির মোট ১০২ ভোট কেন্দ্রের মধ্যে ২ টি কেন্দ্র বাতিল করেছে নির্বাচন কমিশন। কেন্দ্র দুটি হলো মালীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং পাঁচগাছিয়া ইউনিয়নের বাজারখোলা উ: সরকারী প্রাথমিক বিদ্যালয়।

ad

পাঠকের মতামত