14018

মহানগর ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগ কমিটির বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা মহানগর ২৪নং ওয়ার্ড কমিটির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিকাল-৪ ঘটিকায় ২৪নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ও প্রথম বর্ষপূর্তির কেক কাটেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল আলীম কাঞ্চন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ৷

ads

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর
মোঃ ফজল খাঁন৷

ads

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর ২৪নং ওয়ার্ড
আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ৷

ad

পাঠকের মতামত