14023

জগন্নাথপুর ইউনিয়নে এলইডি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড জোড়ামেহের যুব সমাজ
কতৃর্ক আয়োজিত এলইডি কাপ মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ৷

ads

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আবদুল কাদের, আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আবদুল মোতালেব মীর লিটন, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগ’র যুব ও ক্রীড়া সম্পাদক কামরুজ্জামান শ্যামল, ৬নং জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল বারেক, ৬নং জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, ৬নং জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খলিলুর রহমান, ডা.আবুল কালাম মজুমদার, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য হেদায়াতুল ইসলাম, কুমিল্লা দঃ জেলা ছাত্রলীগের  যুগ্ন-সাধারণ সম্পাদক  রবিউল আলম বিপ্লব৷

ads

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আমজাদ হোসেন ভূঁইয়া৷

অনুষ্ঠান সঞ্চালনা করেন জোড়মেহের সমাজ সেবক মামুন মিয়া৷

ad

পাঠকের মতামত