বুড়িচংয়ে ইউএনওর বিদায় ও বরণ
এর আগে রোববার দুপুরে নবনিযুক্ত বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাৎ সাবিনা ইয়াছিন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর পিএএ এর নিকট সাক্ষাৎ করেন এবং জেলা প্রশাসক তাকে ফুল বরণ করে নেয়। সূত্রমতে নবনিযুক্ত বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাৎ সাবিনা ইয়াছিন চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এসে যোগদান করেন। তিনি ৩৩তম ব্যাসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সুনামগঞ্জে যোগদান করেন। এর পর তিনি একই পদে ফেনী জেলাসহ বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। বিগত ২০১৯ সালে মোসাৎ সাবিনা ইয়াছিন পদোন্নতি পেয়ে ইউএনও হন।
রোববার বিকালে মোসাৎ সাবিনা ইয়াছিনকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের স্টাফ, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ফুল দিয়ে বরণ করে নেন এবং ইউএনও ইমরুল হাসানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।










