ব্রাহ্মণপাড়ায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: “মুজিব বর্ষের অঙ্গিকার, সড়ক হবে সংস্কার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় জন্মশত বার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রামীণ সড়ক রক্ষনাবেক্ষণ মাস উদদ্বোন করা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ঘোষিত গ্রামীণ সড়ক রক্ষনাবেক্ষণ মাস অক্টোবর-২০২০ এর অংশ হিসেবে ব্রাহ্মণপাড়া এলজিইডি দপ্তরের উদ্যোগে গতকাল বেলা দুপুরে ব্রাহ্মণপাড়া-দুলালপুর সড়কসহ উপজেলার সকল সড়কের রক্ষনাবেক্ষণ কাজের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরু এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসময় ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন সহ অন্যান্য গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।










