13172

কুমিল্লায় ৮ হাজার পিস ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শংকরপুর এলাকা থেকে বিপুল পরিমান ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১ সিপিসি-২।

২৪ সেপ্টেম্বর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শংকরপুরে অভিযান পরিচালনাকালে ৮ হাজার ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মিস্ত্রীপাড়ার গোপাল চন্দ্র ঘোষের ছেলে সুজন চন্দ্র ঘোষ (২৬)।

ads

এই বিষয়ে আসামীর বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক তালুকদার নাজমুস সাকিব।

ads
ad

পাঠকের মতামত