বাতাকান্দি বাজারের নবগঠিত কমিটির সভাপতি মজিবুর রহমান সা. সম্পাদক নুর নবী
হোমনা প্রতিনিধি: কুমিল্লার তিতাসের ঐতিহ্যবাহী বাতাকান্দি বাজার কমিটি গঠন করা হয়েছে। ২নং জগতপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মজিবুর রহমানকে সভাপতি ও ৩নং বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. নুর নবীকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়েছে।
হাট বাজার নীতিমালা আইনের অধিনে সুষ্ঠভাবে বাজার পরিচালনার জন্য উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ রাশেদা আক্তার এ কমিটি গঠন করেন।
ads
কুমিল্লা-২ আসনের মাননীয় সাংসদ সেলিমা আহমাদ মেরী ও তিতাস উপজেলার দুইবারের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকারকে হাট বাজার ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন।
ads









