শাসনগাছার মির্জা পুকুর সংলগ্নে ড্রেনের কাজের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার’র নির্দেশে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দূর্গাপুর উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাসনগাছা রেললাইন সংলগ্ন মির্জা পুকুর পাড়ে দুপুর ১২টায় ড্রেনের কাজের উদ্বোধন করেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ৷ কুমিল্লা জেলা পরিষদের অর্থায়নে ড্রেনেটির কাজ সম্পন্ন হবে৷

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা
আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাভেল, কুমিল্লা মহানগরীর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুরাদ মিয়া, কুমিল্লা জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম, ৭নং ওয়ার্ড দূর্গাপুর উত্তর ইউপি মেম্বার মোঃ আজাদ রহমান, ৭নং ওয়ার্ড দূর্গাপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহের হোসেন, ৯নং ওয়ার্ড দূর্গাপুর আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী শাহাদাত ও প্রচার সম্পাদক আশিকুর রহমান, কুমিল্লা মহানগর সেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারন সাম্পাদক মোহাম্মদ খসরু, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ দপ্তর সম্পাদক আবু রিমন, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকলীগের সদস্য ও ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ বেলাল উদ্দিন, যুবলীগ নেতা মোঃ জাকারিয়া রাহাত, সাইফুল ইসলাম তোফায়েল, আবদুল কুদ্দুস, মাহাবুবুর রহমান, নাছিমুল হক, হাছান মোর্শেদ, সিরাজুল ইসলাম, আবু হাছান, সাইফুল ইসলাম, ইউপি যুবলীগ নেতা এ কে এম নাছির, শাসনগাছা ৯৩৮ এর শ্রমিক নেতা মোঃ সহিদ, মোঃ মামুন, মোঃ মশিউর রহমান, মেসার্স বিসমিল্লাহ এন্টার প্রাইজের প্রোপাইটর মোঃ কামরুল হাসান, মাসুদুর রহমান প্রমুখ৷
মোনাজাত পরিচালনা করেন ইমাম মো: কামাল হোসেন৷










