লাকসামে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন
লাকসাম প্রতিনিধি: লাকসাম উপজেলার মুদাফ্ফরগঞ্জ বাজারে রবিবার (২০সেপ্টেম্বর) সকালে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের ৩০৮তম এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এজেন্ট ব্যাংকিং অফিসার আলহাজ্ব আবেদ আহাম্মদ খান।
মুদাফ্ফরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম শাহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, স্ট্যান্ডার্ড ডিজাইন এন্ড ডেভেলাপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মোঃ দলিলুর রহমান মানিক, ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মনির হোসেন, লাকসাম আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মহিন উদ্দিন খান, সৌদি আরব প্রবাসী মোঃ হাজী শফিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ি আবুল কাশেম, মোঃ দুদু মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের এ ইউনিটগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের আর্থিক প্রয়োজন পূরণে কাজ করবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে ব্যাংক এ সংকটের শুরু থেকেই সব শাখা, উপ-শাখা, এজেন্ট ব্যাংকিং আউটলেট ও বিকল্প ব্যাংকিং প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের আন্তরিকভাবে সেবা দিয়ে যাচ্ছে। মানসম্পন্ন ও প্রযুক্তিসমৃদ্ধ সেবা অব্যাহত রাখতে ব্যাংকারদের নির্দেশনাও দেন তারা।










