চকবাজারের তেরিপট্টিতে “কুমিল্লা মুদী বাজার লিমিটেড” অনলাইন সুপার সপের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা মহানগরীর চকবাজারের তেরিপট্টিতে শনিবার সন্ধ্যা ৭টায় কুমিল্লা মুদী বাজার লিমিটেড নামে অনলাইন সুপার সপের উদ্বোধন করা হয়েছে৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ৷
প্রতিষ্ঠানটির পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি মোঃ আবদুল হালিম ভূঁইয়া লিটন, কুমিল্লা মুদী বাজার লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক সিভিল ইঞ্জিনিয়ার
আলমগীর হোসেন শুভ, পরিচালক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো: তারেক হোসেন, ট্রেজারার সিভিল ইঞ্জিনিয়ার মো: শাহীনুল ইসলাম শাহীন।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন শুভ বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে আমরা যুব সমাজ বদ্ধপরিকর। দৈনন্দিন ব্যবহার্য সকল প্রকার মুদী মালামাল কাস্টমার চাহিবামাত্র আমাদের চৌকষ এবং দক্ষ কর্মী বাহিনী কাস্টমারের বাসায়
(হোম ডেলিভারী) পৌছে দেবে। তবে কোনা অবস্থাতেই পন্যের গুণগত মান নিয়ে আপোষ করা হবে না । তাছাড়া যেকোনা দোকানের থেকে কম মূল্যে আমরা সেরা সার্ভিস দিতে প্রস্তুত।










